দাকোপে কঠোর নিরাপত্তার মধ্যে ইউপি নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি শেষ। কেন্দ্র গুলোতে পৌছে গেছে ব্যালট পেপারসহ ভোটের সকল উপকরন। নির্বাচনকে অবাধ সুষ্ট করতে ৬ জন ম্যাজিষ্টেটের অধীনে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব বিজিবি ও কোষ্ট গার্ড।
২০ সেপ্টেম্বর সোমবার দাকোপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন। বিরতিহীন গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দাকোপ উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস রোববার সকালে পৃথক ভাবে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের ব্রিফ করেন। তিনি উপস্থিত থেকে কেন্দ্র গুলোতে ব্যালট পেপারসহ ভোটের কাজে ব্যবহ্নত সকল উপকরন স্ব স্ব কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিকট হস্তান্তর করেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ইউপি নির্বাচনে মোট ৮১ টি কেন্দ্রে ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৩৬৭ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৩৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট মিন্টু বিশ্বাস জানিয়েছেন নির্বাচনকে অবাধ সুষ্ট এবং নিরপেক্ষ করতে সর্বাতœক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। তিনিসহ মোট ৬ জন ম্যাজিষ্টেটের অধীনে প্রতিটি কেন্দ্রে পুলিশের ৫ সদস্য এবং ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৯ ইউনিয়নে ১ জন করে পরিদর্শকের নেতৃত্বে ৫ সদস্যের পৃথক ৯ টি মোবাইল টিম, ৩ টি ষ্টাইকিং টিম, ৩ প্লাটুন র্যাব, ৩ প্লাটুন বিজিবি এবং ৩ প্লাটুন কোষ্ট গার্ড নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। তিনি বলেন ইতোমধ্যে সকল কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী অবস্থান করছে। দাকোপ থানার কর্মকর্তা ইনচার্জ শেখ সেকেন্দার আলী নির্বাচনে আইন শৃংক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, অন্যান্য বাহিনীর পাশাপাশি ৪৮০ জন পুলিশ এবং ১৩৭৭ জন আনসার সদস্য নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। এবারের নির্বাচনে ৩৩ জন চেয়ারম্যান, ১১৬ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং ৩৬৩ জন সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন। মোট ১ লাখ ১৭ হাজার ৫৯১ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগের সুযোগ পাবেন।