সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী দক্ষিণপাড় গ্রামে বাগান থেকে জোড়পূর্বক ৭টি সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত ০৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা দিকে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ উল্লেখ করা হয়। এ ব্যাপারে একই এলাকার মো: তোহারিম ইসলাম প্রামানিক ১৮ সেপ্টেম্বর বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তোহারিম ইসলাম বলেন, ফুলবাড়ী মৌজার ২৪৯২ খতিয়ানের ৪৫৮৯ দাগের ১৫ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের আবদুল মোমিনের সংগে। প্রায় ৩৫ বছর ধরে কবলা সূত্রে জমির মালিক হয়ে ওই জমির ভোগ দখল করে আসছি এবং জমিতে বিভিন্ন জাতের ফলদ বাগান করেছি। কিন্তু গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যয়ে আবদুল মোমিন তার লোকজনেরা বাগান থেকে ধরন্ত ৭টি সুপারি গাছ কেটে ফেলেন। এ ব্যাপারে বিবাদী মোমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি আমাদের, গাছও আমাদের, আমার মায়ের সংগে প্রতিপক্ষ তোহারীম কথা কাটাকাটি করায় আমরা সুপারি গাছ কেটেছি, তাতে দোষের কি? অপরদিকে থানার এ.এস.আই মো: রেজাউল করিম বলেন, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনাস্থালও পরিদর্শন করেছি। তাতে আমার মনে হয়েছে অভিযোগটি আদালত ছাড়া নিষ্পত্তি হওয়া সম্ভব নয়।