পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী এবং আগামী ১অক্টোবর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আবুল কাশেম’র ৫ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ঐ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদের রোকন, আবদুল জলিল বিশ্বাস, কার্যকরী সদস্য এডঃ শাহজাহান আলী খান, যুগ্ম সম্পাদক আহমেদ ফররুখ কবির বাবু, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র রেজউল করিম রেজা, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল ও কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান প্রমুখ বক্তব্য রাখেন।