দিনাজপরের ঘোড়াঘাট উপজেলা ওসমানপুরের নন্দনপুর গ্রামের নব মুসলিম মোঃ রবিউল ইসলাম পূর্বের নাম রুবেন টুডু, সে আদিবাসি সম্প্রদায় অর্থাৎ খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ২০১৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম ধর্ম গ্রহনের পর পরেই ঢাকায় এক দাওড়া মাদ্রাসায় পড়াশুনা করতে চলে যায়। ঢাকায় থাকাকালীন সময় সে লেখা-পড়ার পাশাপাশি মসজিদে ইমামতিও করেছে। গতবছর করোনাকালীন সময় থেকে সে এখন খুবই অসহায় অবস্থার মাঝে জীবন যাপন করছে। সব কিছু ত্যাগ করে নব মুসলিম হয়েছেন। বর্তমানে মায়ের দেওয়া ৫ শতাংশ জমিটি ছাড়া তার আর কিছুই নেই রবিউল ইসলামের! জীবন রক্ষার তাগিদে সে ইতিমধ্যে ওসমানপুর বাজারের একটা দোকানে কাজ শুরু করেছে এবং উক্ত দোকান মালিকের বাসাতেই আশ্রয় গ্রহণ করেছে। তাই বাড়ি ঘর হীন এই নব মুসলিম যুবক মোঃ রবিউল ইসলাম ১১-দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক সহ সকল উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট আবেদন জানিয়েছে তার মায়ের দেওয়া ওই ০.৫ শতাংশ জমির উপরে সরকারের ঘোষনা অনুযায়ী আশ্রয়হীনদের জন্য বাড়ি প্রকল্পের আওতায় একটি বাড়ি করে দিলে সে খুবই উপকৃত হবে এবং বাকী জীবন একজন মুসলিম হিসেবে ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করতে পারবে।
এই নবমুসলিম রবিউল ইসলামের মানবেতর জীবন যাপনের বিষয়ে সু-দৃষ্টি দিতে প্রধান মন্ত্রী সহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাদের নিকট অনুরোধ করেছেন এলাকাবাসী।
এছাড়াও উক্ত নব-মুসলিম মোঃ রবিউল ইসলামকে তার মায়ের দেওয়া ৫ শতাংশ জমিটিতে সরকারি বরাদ্দ থেকে একটি ঘর করে দেওয়ার দাবীতে অত্র উপজেলার অনেক যুবক তাদের ফেসবুক আইডিতে বিষয়টি তুলে ধরলেও কোন কাজ হচ্ছেনা।