চিরিরবন্দরে দশমাইল হাইওয়ে থানার উদ্যোগে অভিযান চালিয়ে ইজিবাইক ও থ্রি হুইলার আটক করে জরিমানা করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮ টার পর এ অভিযান পরিচালনা করা হয়।
দশমাইল হাইওয়ে থানা সুত্রে জানা গেছে, কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দিনাজপুর-রংপুর মহাসড়কের চম্পাতলী বাজারসহ দশমাইল বাজারে চেকপোষ্ট বসিয়ে ইজিবাইক ও থ্রি হুইলার আটক করে ৫ টি মামলায় ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
দশমাইল হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সত্যতা স্বীকার করে জানান, মহাসড়কে নিয়মিত চেকপোষ্ট বসানো হচ্ছে। কোন অবৈধ যানবাহন মহাসড়কে চলাচলের সুযোগ নাই। যে কেউ অমান্য করলে জরিমানা করা হচ্ছে।