“আমরাই পারি বন্যপ্রাণি বাঁচাতে” স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণি সংরক্ষণ বিষয়ক এক জনসচেনতামূলক সভা শনিবার সকালে উপজেলার মোমিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এসো দেশকে ভালবাসি’র উদ্যোগে এবং বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় আয়োজিত ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা নূরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম। ওই সংগঠনের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই ইউনিটের ল্যাব টেকনিসিয়ান রফিকুল ইসলাম, সাংবাদিক তৌফিক হাসান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ইউপি সদস্য জামাল উদ্দিন ও প্রভাষক রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ওই সংগঠনের সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইশানুর রহমান। শেষে এ-সংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।