নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মো. নাফিউন ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ইটালি ইউনিয়নের ইন্দ্রাসুন গ্রামের কৃষক নাজমুল হাসান ওরফে নাহিদের ছেলে এবং ইন্দ্রাসুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
ইটালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টায় শিশু নাফিউল ইসলাম বাড়ির পাশের্^র ঘাটে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে খাল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।