পাবনার সুজানগরের বন্যাকবলিত হুগলাডাঙ্গী গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে সাপের কামড়ে নাসিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানায়, রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ নাসিমাকে কামড় দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।