খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও লাঠিসোটা সহ তিনজন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব- ৬ এর একটি দল।
১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল আনুমানিক ০৭.১০ ঘটিকার সময় র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন ০১নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এর ভিতরে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রযের জন্য ইউনিয়ন পরিষদে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রক্ষিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ০১নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ২য় তলা সিড়ির পূর্ব পাশে ০২নং রেষ্ট রুমের ভিতর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রধারীরা কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ১। বুলু মোল্লা (৪০), পিতা-মৃত রাজ্জাক মোল্লা, সাং-শীলিমপুর, ২। মোঃ আবুল কালাম আজাদ কালাম শেখ(২৪), পিতা- মোঃ শহিদুল শেখ, সাং- পারমচন্দপুর, উভয়থানা- কালিয়া, জেলা- নড়াইল, ৩। মোঃ খবির মোল্লা (৪৮), পিতা-কওছার মোল্লা, সাং-জঙ্গশিয়া, থানা- দিঘলিয়া, জেলা- খুলনাদেরকে গ্রেফতার করে।
এই সময় উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০১(এক) রাউন্ড গুলি, ০১টি স্টীলের চাকু, ০১টি স্টীলের চাপাতি, ০২টি মোবাইল ফোন, এবং নগদ ( পাঁচ হাজার তিনশত বিরাশি) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সকলকে দিঘলিয়া থানায় হস্থান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীণ রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র থেকে জানা গেছে।
প্রশাসন ও এলাকাবাসীর সুত্রে জানা যায় আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্রধারীদের আমদানি হতে পারে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, চাকু ও লাঠিসোটা সহ সন্ত্রাসী আটকের বিষয়ে গাজীরহাট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল এই প্রতিনিধিকে মুঠোফোনে বলেন আটককৃত সন্ত্রাসীদের তিনি কয়েকদিন যাবত তার নির্বচনী সভা-সমাবেশে দেখেছেন তবে তাদের উদ্দেশ্য সম্পর্কে তিনি কিছুই জানেন না। আরেক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদের মতো জায়গায় কিভাবে অস্ত্রধারীরা আশ্রয় পেলো তা তিনি জানেন না।
অপরদিকে একই ইউনিয়নে আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী মফিজুর রহমান ঠান্ডু এই প্রতিনিধিকে মুঠোফোনে বলেন নৌকা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল তাকে হত্যা করার জন্য বাইরে থেকে সন্ত্রাসী আমদানি করে ইউনিয়ন পরিষদে আশ্রয় দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থী ঠান্ডু আরো বলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সন্ত্রাসী বাহিনীর ভয়ে তিনি জনসংযোগ করতে বের হতে পারছেন না তাই তিনি প্রশাসনের নিকট তার ও তার কর্মীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। অস্ত্র সহ সন্ত্রাসী আটকের বিষয়ে র্যাব- ৬ এর মিডিয়া উইং এর পক্ষ থেকে এডিশনাল এসপি বজলুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৬ এর একটি আভিধানিক দল দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ছোরা ও লাঠিসোটা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামীদের দিঘলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আহসানউল্লাহ চৌধুরী বলেন আটককৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
সৈয়দ জাহিদুজ্জামান০১৭২১০৪৭৬৮০