খুলনার পাইকগাছায় সিরাজুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের পিতা আমজাদ আলী গাজী জানান, ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলো। সে ঋণগ্রস্ত হয়ে মানসিক রোগে দুই বছর যাবত স্থানীয় একটি ডাক্তারের নিকট চিকিৎসাধীন ছিলো। গত দুইদিন ধরে গলায় রশি দিবো বলে চিৎকার করছিল। বুধবার রাত আনুমানিক ১টার দিকে বাড়ির বাইরে চলে যায়। তাকে খোঁজাখুজির এক পর্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় পার্শ্ববর্তী বাগানে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পুলিশকে সংবাদ দিলে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়েছে।