খুলনার পাইকগাছায় ডাকাতি প্রস্তুতিকালে পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাত আনুমানিক ১১টায় এ ঘটনা ঘটে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর দেবাশীষ দাশ জানান, উপজেলার নাছিরপুর গ্রামে আমির আলী শেখের সুপারি বাগানে ১২-১৩ জন ব্যাক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এ সংবাদে পুলিশ অভিযান চালায়। পুলিশি উপস্থিতিটের পেয়ে পালানোর সময় নড়াইল জেলার কালিয়া থানার কালডাংগা গ্রামের মৃত উকিল বেগের ছেলে মিলন বেগ (৪১) কে আটক করে। বাকিরা পালিয়ে যায়। সে পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাড়াটিয়া বলে পুলিশ জানায়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, আটক ব্যাক্তি আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার নামে কালিয়া থানায় অস্ত্র ও মাদকসহ ৬টি মালা রয়েছে। আইনে প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে।