পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর একটি মামলায় নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনিসহ তিন নেতাকে আদালত কারাগারে পাঠিয়েছেন । আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য দুই আসামি হলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ পৌরসভার বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর দায়ে মামলায় এর আগে ওই তিন আসামি হাইকোর্ট থেকে তিন মাস মেয়াদের জামিন নিয়েছিলেন । সেই মেয়াদ শেষ হওয়ার পর নি¤œ আদালতে আবারও আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। সেই আবেদন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক আশরাফুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ ও জন সাধারণের জানমালের নিরাপত্তা বিঘিœত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানায় মামলা হয়। পৃথক দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত আসামি করা হয়।
আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিরা জামিনে আছেন। নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু ও মিজানুর রহমানের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তারা।
চলতি বছরের ৩০ মার্চ দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় হেফাজত কর্মী। নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেদিন তাদের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ করছিল । সে সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।#
আব্দুল আজিজ,নওগাঁ থেকে।