রংপুরের পীরগঞ্জ উপজেলার খেদমতপুর কচুরহাটে কচু বিক্রি করতে এসে শফিকুল ইসলাম (৩৫০ নামের এক কৃষক কচু ব্যবসায়ীর হাতে প্রহৃত হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। সে উপজেলার রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র। অভিযোগে প্রকাশ,গত বুধবার শফিকুল ওই হাটে বিকেল ৪ টায় তার আবাদের কচু বিক্রি করতে আসে। এ সময় স্থানীয় কচু ব্যবসায়ী রামনাথপুর ইউনিয়নের বড়ঘোলা গ্রামের মৃত সমুজ খন্দকার এর পুত্র মোস্তাফিজার রহমান খন্দকার প্রতি কেজি ৬ টাকা দরে শফিকুলের ৮ মন কচু ক্রয় করেন। আড়তে গিয়ে বস্তা থেকে কচু স্তুপে ঢেলে নিয়ে ৫ টাকা হিসেবে দাম দেয়ায় শফিকুল প্রতিবাদ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বচসার এক পর্যােেয় কচু ব্যবসায়ী মোস্তাফিজার খন্দকার ও তার পুত্র তুমুল খন্দকার হামলে পড়ে শফিকুলকে মারপিট করে। এতে শফিকুল মারাতœক আহত হয়। বর্তমানে সে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন- অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য,পীরগঞ্জ উপজেলার একমাত্র ওই কচুর হাটে কোন নিয়ম নীতি না থাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।