পুলিশের উপর হামলা, ভাংচুর ও নাশকতা মামলায় (জিআর ১২৩/২১, জিআর ১২৪/২১) নওগাঁর পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ধলু এবং মিজানুর রহমানকে আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদালত জেল হাজতে পাঠিয়েছে। জানা গেছে, পুলিশের দায়ের করা ওই মামলায় তারা এতোদিন হাইকোর্টের জামিনে মুক্ত ছিলেন। জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় আজ তারা নওগাঁর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক মো: আশরাফুল ইসলাম তাদের জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।