পাবনার সুজানগরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন শত শত বেওয়ারিশ কুকুর দল বেঁধে উপজেলার রাস্তা-ঘাট এবং হাট-বাজারে বেপরোয়া ভাবে চলাফেরা করছে। বেওয়ারিশ ঐ সব কুকুরের উপদ্রবে পথচারীদের পাশা-পাশি এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা শঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে এলাকার শিশু-কিশোর শিক্ষার্থীরা ঐ সকল কুকুরের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে। উপজেলার কাদোয়া গ্রামের আলমগীর হোসেন মাস্টার বলেন অনেক সময় ঐ সকল বেওয়ারিশ কুকুর হাট-বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের রাস্তায় দল বেঁধে ছুটাছুটি করে। এতে এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি জনসাধারণের ঐ সকল রাস্তা দিয়ে যাতায়াতে বিঘœ সৃষ্টি হয়। অনেক সময় ঐ সকল কুকুর পথচারী এবং শিক্ষার্থীদের কামড়িয়ে আহত করে বলেও উপজেলার জোনারামচন্দ্রপুর গ্রামের ভুক্তভোগী আনসার আলী শেখ বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন বেওয়ারিশ কুকুরের উপদ্রব বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।