নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির উপকারভোগীদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে ৫০ জন উপকারভোগী মা অংশ নেন। এতে গর্ভকালীন সময়ে ও প্রসব পরবর্তী সময়ে মায়েদের যতœ, টিকা, মানষিক স্বাস্থ্য, নবজাতক শিশুর পরিচর্যা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন এতে সভাপতিত্ব করেন। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আসিফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ।