নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআডিবির উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির সদস্যদের মাসিক যৌথ সভা ও ই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে ৩টি ব্যাচের ১৮০ জন নারী পুরুষ অংশ নেন।
প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব ড. আলফাজ হোসেন এতে প্রধান অতিথি ও উপ-প্রকল্প পরিচালক মুক্তার হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআডিবি নওগাঁর উপ-পরিচালক খাদেমুল বাশার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার প্রমুখ।