সুন্দরবনের খুলনা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩ টি ইঞ্জিন চালিত ট্রলার, ৯ টি নৌকা সহ ৫ জেলেকে আটক করেছে। জানা গেছে খুলনা রেঞ্জের স্মার্ট টিম-১ এর টিম লিডার জহিরুল ইসলামের নেতৃত্বে গত ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর সপ্তাহ ব্যাপী খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে এ সকল ইঞ্জিন চালিত ট্রলার, নৌকা, অবৈধজাল, সুন্দরবনের মৎস্য সম্পদ ধবংসকারী বিষ সহ ৫ জেলেকে আটক করে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় স্মার্ট টিমের অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে তিনি জানান।