পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা বুধবার ( ১৫ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পার- ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহির উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী খান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসলাম আলী, অধ্যক্ষ সাইদুল ইসলাম ও আজাদ খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী।