আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার, ১১ টি চোরাই মোটরসাইকেল, ০৩ টি মাষ্টার চাবি, চোরাই মোটরসাইকেল বিক্রয়লব্ধ নগদ ২,২৫,০০০/= টাকা উদ্ধারপূর্বক জব্দ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামিরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলাসহ আশপাশ জেলা সমূহে মোটরসাইকেল চুরি করিয়া দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি ক্রয় বিক্রয় করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ (১) মোঃ নুর ইসলাম(৩০), পিতা-মতি মোল্লা, সাং-পারকোরপা, থানা- কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ এ/পি-বালিয়াডাঙ্গা মাঠপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, (২) মোঃ আল আমিন শেখ(২৮), পিতা-গোলাম মোস্তফা শেখ, সাং-বরুমমানিনগর নলদী, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এ/পিতা- মোঃ আঃ হামিদ সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, সুলতানপুর, চাদপুর রোড, থানা-কোতয়ালী, জেলা-যশোর, (৩) মোঃ আক্তার হোসেন(৩৯), পিতা-মৃত. জাকির হোসেন, সাং-গাড়াখোলা, চুনরগেট, থানা-ফুলতলা, জেলা-খুলনা. এ/পি-জনৈক আঃ রহমান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, ৭নং সেক্টর, উপশহর, কোতয়ালী, যশোর, (৪) মোঃ ফারুক গাজী(৩৬), পিতা-আকসেদ গাজী, সাং- জগন্নাথপুর খানাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-
যশোর. এ/পি-বেজপাড়া মাঠপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, (৫) কবির @ নূর ইসলাম (৪০), পিতা- মোহাম্মদ আলী, সাং- নরেন্দ্রপুর, থানা- কোতোয়ালি, জেলা-যশোর, (৬) মজিবুল হক (৩৩), পিতামৃত- মুন্সী মাহমুদুল হক, (৭) রশিদুল ইসলাম (৩২), পিতা- আসলাম মোল্লা, (৮) চঞ্চল (৩১), পিতা-এনামুল হক, সর্বসাং- পার নান্দুয়ালী মোল্লাপাড়া, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা, (৯) সাধু (৩২), পিতা- আবদুস সাত্তার, সাং- কাজীরবেড়, থানা- কেশবপুর, জেলা-যশোর, (১০) সালাম মল্লিক (৩৬), পিতামৃত- জোমারত মল্লিক, সাং- সর্পব্যতেঙ্গা, থানা- বালিয়াকান্দি, জেলা- রাজবাড়ী। উদ্ধারকৃত আলামতঃ১। ১১ টি চোরাই মটরোসাইকেল।২। ০৩ টি মাষ্টার চাবি। ৩। চোরাই মোটরসাইকেল বিক্রয়ের কুরিয়ার রশিদ- ০৩ টি।৪। চোরাই মোটরসাইকেল বিক্রয়লব্ধ নগদ ২,২৫,০০০/= টাকা।
“ বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ”
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ।