যশোরে গত ২৪ ঘণ্টায় ৪০৩টি নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ৬.৬৮ শতাংশ। তবে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আক্রান্তদের মধ্যে যশোর সদরে ১৭, মনিরামপুরে ৩, কেশবপুরে ২, চৌগাছায় ২, বাঘারপাড়ায় ১, শার্শায় ১ ও ঝিকরগাছায় ১ জন রয়েছে।
এ নিয়ে জেলায় ২১ হাজার ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ২৯৫ জন। মারা গেছেন ৪৮৩ জন।