খুলনার পাইকগাছায় চাঁদখালীর কানুয়ারডাঙ্গা থেকে রিজিয়া পারভিন (২৫) নামে এক গৃহবধূ তার দুই শিশু সন্তানসহ নিখোঁজ হওয়ার ১৫ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় নিখোঁজ রিজিয়ার স্বামী ইকবাল হোসেন থানায় সাধারণ ডায়েরী করেছেন। থানায় জিডি ও পারিবারিক সূত্র জানাযায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কানুয়ারডাঙ্গা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী রিজিয়া পারভীন গত ৩০আগষ্ট রাতে তার দুইশিশু সন্তানসহ স্বর্ণালংকার, টাকা ও কাপড়চোপড় নিয়ে নিখোঁজ হন। সকালে তার স্বামী বিষয়টি বুঝতে পেরে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজা-খুঁজির একপর্যায়ে কোথাও না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন, নম্বর-১৭২৭, ৩০আগষ্ট। জিডি অনুযায়ী জানাযায়, গৃহবধূ উপজেলার খড়িয়া গ্রামের মো. রেজাউল ইসলামের মেয়ে। উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি, মুখোমন্ডল গোলাকার, মাথায় কালো চুল এবং খুলনার আঞ্চলিক ভাষায় কথা বলে।