পাবনার ভাঙ্গুড়ায় খাঁনমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সোমবার স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে
অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আছাদুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর রহমান প্রধান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী খান,
সাংগঠনিক সম্পাদক আজাদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তারেক প্রমুখ।
সভার সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন।