রংপুরের পীরগঞ্জে সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাজী আতিয়ার রহমান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এব্ং বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, শাহ আবু নাসের চৌধুরী দুলাল, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নুরুল হক, সাংবাদিক সুলতান আহমেদ সোনা প্রমুখ। বক্তারা বলেন- বিগত ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১২ জন চেয়ারম্যান নির্বাচিত হন। তাদের মধ্যে বড় দরগাহ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকও একজন। মুক্তিযোদ্ধারা মতবিনিময় সভায় পীরগঞ্জের পুত্রবধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পুনরায় নুরুল হককে মনোনীত করে বড়দরগাহ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দের আহ্বান জানান।