কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ৯০ এর বাজিতপুর ডিগ্রী কলেজের সাবেক জিএস রকিবুল হাসান শিবলী ছাড়া আর কেহ মনোনয়নপত্র জমা দেয়নি বলে নির্বাচন অফিস সূত্রে সোমবার বিকেলে জানাগেছে। এই খবর পাওয়ার পর রকিবুল হাসান শিবলীর জন্মভূমি কৈলাগ ইউনিয়ন বাসী আনন্দে বাজিতপুর বাজারে এক আনন্দ মিছিল করেছেন। মিছিল শেষে দুর্জয় মোড়ে বিকেল সাড়ে ৫ টায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া সোমবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হাসান শিবলীর উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, এমপির পিএস রুবেল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা কায়ছার এ হাবিব প্রমুখ।