খুলনার পাইকগাছায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা ও আচারণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায় নে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। সভায় তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা যা কররার দরকার আমরা করবো। যদি কারোর ভোট কাটার চিন্তাভাবনা থাকে সেগুলো ভুলে যান। ভোট হবে সুষ্ঠু এবং সুন্দর। পৃথক পৃথক সভায় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ ও প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের সাথে নির্বাচনী আচারণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় প্রার্থীদের নির্বাচনী আচারণ-বিধি মেনে চলার পরামর্শ দিয়ে তিনি ভোট কেন্দ্রে দ্বায়িত্বপালনকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দ্বায়িত্ব পালনে অবহেলা হলে এমনকি নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে। এদিকে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থীদের অবাধ সুষ্ঠু নির্বাচানের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, কেউ আইনের উর্দ্ধে নয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সরকার বদ্ধ পরিকর। সরকারী কলেজ মিলনায়তন ও উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক পুলকেশ কুমার মন্ডল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল আহম্মেদ সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।