পাবনার সুজানগরে প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ১৬লাখ টাকা প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বে-সরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ সুজানগর শাখার উদ্যোগে ওই শাখার ২৮জন সদস্যর মাঝে ঐ ঋণ বিতরণ করা হয়। সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐ ঋণ বিতরণ করেন। ওই শাখা কার্যালয়ে আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন, এলাকা ব্যবস্থাপক শহীদুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক রিপন আলী।