খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন,সরকারের ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে আগামী ইউপি নির্বাচন হবে অবাধ সুস্থ ও নিরপেক্ষ। কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের কোন ছাড় দেয়া হবেনা। তিনি গত ১৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কয়রা উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরন-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম,অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও অনাথ কুমার বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভায় প্রতিদ্বন্ধী প্রার্থীরা উপস্থিত ছিলেন।