নওগাঁ শহরের প্রধান জনবহুল মহল্লা চকদেব জনকল্যান পাড়ার একটি ছোট্টবক্স কালভার্ড বিগত ৮ বছরের অধিক সময় ধরে মরণফাঁদে পরিণত হয়ে আছে। বিষয়টি দু বছর আগে নওগাঁ পৌরসভার মেয়রকে ঘটনাস্থলে নিয়ে এসে অবহিত করার পরও আজ পর্যন্ত ওই মরণফাঁদ দূর করার কোন পদক্ষেপ নেওয়া হয় নি। শহরের চকদেব জনকলান মহল্লাটি শহরের পশ্চিমাংশে অবস্থিত। এই মহল্লায় অবস্থিত ‘কোয়ার্টার’ কি:মিটারের একটি সড়ক শহদিুলের মোড় থেকে ইঁদুর বটতলী পর্যন্ত বিস্তৃত। এ সড়ক পথে প্রতিদিন ভারি ও হাল্কা যানবাহন এত বেশী চলাচল করে যে প্রতিনিয়তই যানজট এখানকার নিত্য সঙ্গী। দীর্ঘদিন মেরামত না করায় এ সড়কটি একদিকে যেমন খানাখন্দকে ভরপুর অপরদিকে তেমনই ‘হাইরাইজ বিল্ডিং’ তৈরীর প্রতিযেগিতার কারণে নির্মানাধীন বাড়ীগুলোর মাটি ও সুরকি জাতীয় জিনিষপত্র এই ছোট্ট সড়কের উপরে অবাধে ফেলায় সড়কটি হাঁটা-চলারও অযোগ্য হয়ে পরেছে। এই সড়কের মাঝামাঝি স্থানে পাশাপাশি লাগোয়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি হাই স্কুল, একটি মডেল নার্সারি স্কুল, একটি নৈশ বিদ্যালয় সহ একটি জামে মসজিদ অবস্থিত। এই স্থানটির পশ্চিম দিকে অবস্থিত কবি হুমায়ুন কবিরের সেই ঐতিহাসিক বটতলা যেখানে বসে কবি কবিতা লিখতেন। যদিও কবির রোপন করা বটগাছটি নষ্ট হয়ে গেছে তবে সেখানে নওগাঁ পৌরসভা নতুন করে একটি বটগাছ রোপন করে একটি শিশু পার্ক স্থাপন করেছে। এ স্থাপনাগুলোর ঠিক মাঝখানে আগে ৮ ফুট চড়ড়া সড়কে একটি আট ফুট কালভার্টব্রিজ ছিল। বিগত ৮/১০ বছর আগে এই সড়কটি ১২ ফুট চওড়া কার হলে সে সময় ওই ব্রিজ কালভার্ডটির দু পাশের গাইড ওয়াল ভেঙ্গে ফেলা হয়। এ কারণে এখন সম্পূর্ন সড়কটি ১২ ফুট চওড়া হলেও ওই ব্রিজকালভার্ডটি এখন একটি অরক্ষিত বক্স কালভার্টে পরিণত হয়ে প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটছে। এখানে রাতের আঁধারে পথচারিরা চলতে গিয়ে হুমরি খেয়ে যেমন ড্রেনে পরে হাত-পা ভাঙছেন ঠিক তেমনি দু-চার দিন পর পরই দু একটা ভারি ট্রাক ড্রেনের একদিকে হেলে পরে দূর্ঘটনায় পড়ছে। অতি সম্প্রতি আবারো এই মরণফাঁদটি নিয়ে নওগাঁ পৌর ময়ের নাজমুল হক সনির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সহসা এই ভয়ঙ্কর পরিস্থিতি দূর করার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি বলে জানান।