দীর্ঘ ১৮ মাস পর স্কুল খোলার প্রথম দিন দাকোপে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন ও গাছের চারা রোপন করেন।
রোববার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সদরের চালনা কেসি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেসি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও চকলেট বিতরন করেন। এ ছাড়া বিদ্যালয়ে মুজিব কর্ণার, আইটি রুম ও শিশু কর্ণার পরিদর্শন করেন। তিনি বিদ্যালয় ক্যাম্পাসে নারিকেল গাছের চারা রোপন করেন। পরিদর্শনকালে তার সাথে সম্মানিত অতিথি হিসাবে ছিলেন নির্বাহী কর্মকর্তা পতিœ জ্যোতি বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, শিক্ষক প্রীতিষ চন্দ্র বিশ্বাস, আঞ্জুমানারা বেগম, কানু কুমার চন্দ্র, পিযুশ কান্তি মজুমদার, দিপালী রাণী বিশ্বাস, রনজিত রায়, দীপ্তিকা রায়, কৃষ্ণপদ বিশ্বাস, মলয় রায়, কার্তিক চন্দ্র সরকার, কৃষ্ণা বিশ্বাস, সুমাইয়া খাতুন, শিপ্রা রানী দত্ত। পরিদর্শনকালে শিক্ষাঙ্গনে স্বা¯’্য বিধি অনুসরন করে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পাঠদানের ব্যব¯’া করায় সন্তোষ প্রকাশ করেন।