বর্তমান সময়ের সুকণ্ঠী গায়িকা সাবরিনা বশিরের গাওয়া থলে ডটকম এর থিম সংটি শ্রোতা মহলে প্রশংসিত হয়েছে। এরজন্য সাবরিনা বশির স্বীকৃতি স্বরূপ পেয়েছেন‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড-২১’। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ানে এক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন অবদান রাখা এসব শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। প্রথমবারের মতো এ পুরস্কারের দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান (এমপি)। বিশেষ অতিথি ছিলেন ড.শ্রী বীরেন শিকদার (এমপি),আব্দুস সালাম মুর্শেদী (এমপি), ঢাকা মেডিকেল এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক,থলে ডটকম এর সি ই সাকিব, মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট এবং অনুষ্ঠানের আয়োজক মালা খন্দকারসহ বিনোদন জগতের নামিদামি তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার পাওয়ার অনুভূতি প্রসঙ্গে কণ্ঠশিল্পী সাবরিনা বশির বলেন, রিয়েল হিরো অ্যাওয়ার্ড-২১ এ সেরা প্রতিশ্রুতিশীল তারকা হিসাবে আমার নাম ঘোষণা করা হয়েছে। তবে নিজেকে আমি শিল্পী মনে করি, তারকা নয়।শিল্প সাধনায় মূলত আমাকে প্রভাবিত করে। যে কোনো পুরস্কার বা স্বীকৃতি আনন্দের, অনুপ্রেরণার। তিনি আরও বলেন, এই সম্মাননা আমার কাজের প্রতি আরো দায়িত্ব বাড়িয়ে দিল। আমি আগামীতে আরো ভালো অনেক কাজ করার চেষ্টা করবো। ভবিষ্যতে যেন ভালো কাজ করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া কামনা করছি। সেই সঙ্গে তিনি ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ আয়োজকদের ও সকল দর্শক,শ্রোতাসহ সাংবাদিকদের ধন্যবাদ জানাই এভাবে আমার কাজকে সাপোর্ট করার জন্য। অনুষ্ঠানে দেশে করোনা সময় ফ্রন্টলাইনার হিসেবে কাজ জন্য ডাক্তার, স্বেচ্ছাসেবী, পুলিশ, মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা, সমাজকর্মী, ফ্যাশন ডিজাইনার, অভিনেতা এবং অভিনেত্রী, শিক্ষক, কর্পোরেট ট্রেইনার, বিজনেস এইসব বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।। এই অনুষ্ঠানে আরেফিন শুভ, নুসরাত ফারিয়া, পূজা চেরী, জোভান, তানজিন তিশা, কনা, তানজিব সারোয়ার সহ আরো অনেক মিডিয়া ব্যক্তিত্ব পুরস্কার গ্রহণ করেন।