১২ সেপ্টম্বর-২০২১ ইং রোবার সকাল সাড়ে এগারো ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বড়-সাঁওতা উচ্চবিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসন (আত্রাই-রাণীনগর সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন হেলাল।
বড়-সাঁওতা উচ্চবিদ্যালয়ের নব-নির্মিত দ্বি-তলভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে দুপুর বারো ঘটিকায় বড়-সাঁওতা উচ্চবিদ্যালয় চত্বরে করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে এক মতবিনিময় সভায় বড়-সাঁওতা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম-উল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের (ভার-প্রাপ্ত) প্রধান শিক্ষক বিধু ভূষন দাস এর সঞ্চলনায় বড়-সাঁওতা উচ্চবিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন হেলাল। মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ এবাদুর রহমান এবাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোল্যা, নাটোর জেলার সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক,নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর(ইইডি)উপ-সহকারী প্রকৌশলী সুজাউদ্দিন সরদার, আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেথ হাফিজুর রহমান হাফিজ, আত্রাই থানা কর্মকর্তা ইনচাজ(ওসি) মোঃ আবুল কালাম আজাদ। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসান গঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, নওগাঁ জেলা পরিষদের মহিলা সদস্য ফেরদৌসী ইয়াসমিন ডেজি, বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, শাহজাহান আলী,ইউপি সদস্য কামরুজ্জান শিপন প্রমূখ।#বড়-সাঁওতা উচ্চবিদ্যালয়ের দ্বি-তল ভবনের প্রাক্কলিত ব্যায় এক কোটি ছয় লাখ টাকা ঠিকাদারী প্রতিষ্ঠান ইউ,আর এন্টার প্রাইজ প্রোঃ মোঃতৌহিদুল আলম (উজ্জল)চক এনায়েত ,নওগাঁ।