পাবনার সুজানগরে রোববার সকালে বিলের পানিতে ডুবে নয়ন হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার হুদারপাড়া গ্রামের আতাহার আলী মোল্লার ছেলে এবং একই এলাকার তাঁতীবন্দ উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মৃধা জানায়, সকাল ৮টার দিকে ওই নয়ন বাড়ির পার্শ্ববর্তী একটি বিলে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যায়। হঠাৎ সে ডিঙি নৌকা থেকে ছিটকে বিলের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুজি করে ঐ বিল থেকে তার লাশ উদ্ধার করে।