নওগাঁর সাপাহাওে ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত /প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের জলাশয়ে ওই পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীনের সভাপতিত্বে উপস্থিত থেকে পোনামাছ গুলো অবমুক্ত করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী মোল্লা,জবাই বিলের মৎস্যজীবি প্রধান দলনেতা বকুল হোসেন প্রমূখ।
পোনামাছ অবমুক্তকরণ শেষে ২৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের পরিচালকদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়।