দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদানের উপযুক্ত পরিবেশ তৈরি করতে শনিবার মণিরামপুর উপজেলা প্রশাসন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভাটির সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, প্রমুখ।
অনুষ্ঠানে ১২০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ৬৯টি মাদ্রাসার সুপার/অধ্যক্ষ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রতি প্রতিষ্ঠান প্রধানদের হাতে এক প্যাকেট করে মাস্ক তুলে দেয়া হয়। এ সময় প্রতিষ্ঠান প্রধানদের হুশিয়ারী করে বক্তরা বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চালাতে হবে। নইলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।