খুলনা ৪ আসনের এমপি আবদুস সালাম মুর্শেদীর সহধর্মিনীঃ- এনভয় গ্রুপের পরিচালক- শারমিন সালাম অক্সিজেন ব্যাংক, শারমিন সালাম ব্লাড ব্যাংক সহ অসংখ্য সেবা প্রদানকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দিঘলিয়া উপজেলা, রুপসা উপজেলা ও তেরখাদা উপজেলার অসহায় দরিদ্র সাধারণ মানুষের পাশে থেকে করোনা কালীন সময় সেবা প্রদান ও জনকল্যাণমুখী সমাজসেবা করায় " রিয়েল হিরো" এওয়ার্ড পাওয়ায় দিঘলিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ গতকাল খুলনাস্হ এমপি আবদুস সালাম মুর্শেদীর বাসভবনে বিকাল পাঁচটায় শারমিন সালামকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়এবং সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মোড়ল- দৈনিক জন্মভূমি, কিশোর কুমার- দৈনিক নওয়াপাড়া, রবিউল ইসলাম রাজিব- দৈনিক আজকের তথ্য, এম আর হাসান- জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন, শেখ রাজিব হোসেন- দৈনিক মুক্ত আলো, শেখ সেলিম রেজা, দৈনিক স্বাধীন সংবাদ, সৈয়দ জাহিদুজ্জামান- দৈনিক প্রথম বেলা, মোঃ ইব্রাহিম শেখ- দৈনিক প্রবর্তন।
এ সময় শারমিন সালাম জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি দিঘলিয়ার উন্নয়নের রূপকার এমপি আবদুস সালাম মূর্শেদী কর্তৃক খুলনা -৪ আসন তথা দিঘলিয়া উপজেলার উন্নয়নের কথা তুলে ধরা হয়। আগামীতে উন্নয়নের অগ্রযাত্রা ও সামাজিক সেবার ধারা অব্যহত রাখতে মিডিয়া কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সত্য প্রকাশের আহ্বান জানান।