বড়াইগ্রামের বনপাড়া নতুন বাজারে ওয়ালটনের শো-রুম উদ্বোধন ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শো-রুমের স্বত্ত্বাধিকারী বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজী, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, ওয়ার্ড কাউন্সিলর শিরীন আক্তার বক্তব্য রাখেন। পরে অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শো-রুমের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়।