নাটোরের বড়াইগ্রামের ভবানীপুরে আবু সাঈদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসাবে এ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাজেদুর রহমান খাঁন। পাঠাগার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও ইমান হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক ও আবুল কালাম জোয়াদ্দার। উল্লেখ্য, মরহুম আবু সাঈদ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।