প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামীকাল রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই পাবনার ভাঙ্গুড়ায় নতুন করে শিক্ষার্থীদের স্কুলে বরণ করে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষকম-লী। পূর্ব প্রস্তুতি হিসাবে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ৯৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১ টায় বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, আগামীকাল স্কুল খুলতে যাচ্ছে, তাই প্রস্তুতি হিসাবে সভায় শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।