চিরিরবন্দরে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরী এবং ইউনিক আইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে ২ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধনী আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চিরিরবন্দর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাবে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল প্রমূখ বক্তব্য রাখেন। প্রশিক্ষনে ৩০ জন প্রতিষ্ঠান প্রধান ও ৩০ জন আইসিটি শিক্ষক অংশগ্রহণ করেন। উল্লেখ্য ধারাবাহিকভাবে উপজেলার ১২৭ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকগণ এ প্রশিক্ষণ গ্রহন করবেন।