নাটোরের লালপুরে জননী বহুমুখী বাণিজ্যিক কেন্দের অঙ্গ প্রতিষ্ঠান আড্ডা কফি হাউজের উদ্বোধন। ফিতা কেটে আড্ডা কফি হাউসের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
শনিবার (১১ সেপ্টেম্বর) লালপুরে কলেজ মোড়স্থ জননী বহুমুখী বাণিজ্যিক কেন্দের অঙ্গ প্রতিষ্ঠান আড্ডা কফি হাউস চত্ত্বরে সাংবাদিক এহসানুল করিম তুহিনের সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের সত্ত্বাধাকারী সাবেক ওসি জামিলুর রহমান রতনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইছাহাক আলী, লালপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, দুড়দুড়ীড়ায়া স্কুল এ- কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।