যশোরের কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের দেউলির মোড়ে ট্রাকচাপায় জসিম উদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মৃত জসিম উদ্দিন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনছার উদ্দিনের ছেলে। তিনি কেশবপুর শহরের একটি টাইলসের দোকানের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
কেশবপুর থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরাগামী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৭৩২৬) উপজেলার দেউলীর মোড়ে মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিনকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় তিনি গুরুতর আহত হন। কেশবপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।