" নিরাপদ হোক রক্ত দান, আমার রক্তে বাঁচুক প্রাণ"- এ শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ভাঙ্গুড়া ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় উপজেলার নৌবাড়িয়া গ্রামে দিনব্যাপি এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
বিশিষ্ট শিল্পপতি রাজিউল হাসান বাবু ও বড়াল ক্লিনিকের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সায়েক মো. আবু সায়েম সরকার।
এসময় বড়াল ক্লিনিকের পরিচালক আবদুল কাদের, বিবিএফ এর ভাঙ্গুড়া ইউনিয়ন সভাপতি নেহাজ অভি ডাবলু, হুমায়ুন আহমেদ, নাজমুল সরকার, সালাউদ্দিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিনামূল্যে স্বাস্থ্যসেবার মধ্যে রয়েছে ব্লাড গ্রুপ নির্ণয়, ওজন ও উচ্চতা নির্ণয় এবং ব্লাড পেসার পরিমাপ।