প্রতিটি মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং বাসস্থান অপরিহার্য। দিনের বেলা মাঠে কাজকর্ম শেষে দুমুঠো আহারের পর সুখের নীদ্রার উদ্দেশ্যে রাত্রি যাপনের জন্য মাথাগোঁজার ঠাঁই তার মৌলিক অধিকার। আর সেই বাসস্থান যদি নড়বড়ে হয় তাহলে রাত্রি যাপন অনেক কষ্টকর হয়ে যায়। উপজেলার চৈত্রকোল ইউনিয়নের মাহালী পাড়ার মৃত্যু দুলু হাজদার স্ত্রী তেরেজা মার্ডি এক নাতনি কে নিয়ে সংসার জীবন। বাঁশ ও বাঁশজাত পণ্যের হাতের কাজকর্মের উপর নির্ভর করে সংসার চলে তার। স্বামীর রেখে যাওয়া একটি মাটির ঘরের ভিতর দিয়ে কুকুর এবং বিড়াল হরহামেসাই যাতায়াত করে। ঘরটি মেরামত করার মতো কোন সামর্থ ছিল না সম্বলহীন তেরেজার। ঘর নির্মাণের জন্য মানুষের দ্বারেদ্বারে ধরনা দিয়েও কোন কাজ হয়নি অভাবের তাড়নায়। বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমি ও আশ্রয়হীনদের জন্য পুর্নবাসন নির্মাণ কাজ শুরু করেন। এতে ওই বিধবা তেরেজা মার্ডি সরকারি একটি ঘরের জন্য আবেদন করেন। শেষ পর্যন্ত সরকারি ঘরের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয় এবং তার বাড়িতে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়। তেরেজা মার্ডি এ প্রতিনিধিকে বলেন-বাবা আমি একটি ঘরে জন্য কতজনের কাছে গেছি। কোন কাজ হয় নাই। শেষ পর্যন্ত হামরা তোমাদের মাধ্যমে শেখ হাসিনার দেয়া ঘর পাইছি। এখন আমি খাই আর না খাই রাতে থাকার মতো জাগা হলো তো। নাতিনকে নিয়ে বড় আনন্দে দিন পার করছেন। তিনি আরও বলেন আমাদের পাড়ায় ৮টি পরিবার কে ঘর দিছে শেখ হাসিনা। ঘরগুলোর কাজ শেষের দিকে। আর কয়েকদিনের মধ্যে হামরা ঘরে উঠে আনন্দ করমো। আল্লাহ শেখ হাসিনা কে যুগযুগ বাঁচে থুক এই দোয়া করি। ঘর পেয়ে অনেক খুশি হচি। চৈত্রকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহ্ বলেন আমাদের ইউনিয়নে যে ব্যক্তিরা ঘর পেয়েছে তারা সকলেই হতদরিদ্র এবং দিন এনে দিন খায়। জমার ঘর শুন্য। তারা প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে বেজায় খুশি। এরা কখনো শেখ হাসিনা কে ভুলে যাবে না।