রংপুরের তারাগঞ্জে পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে ২০ জন দম্পত্তিকে নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ওই প্রশিক্ষণ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সমাপ্তি হয়। এতে নারী ও কন্যাশিশুদের অধিকার এবং তাদের অধিকারগুলির সমর্থনের ক্ষমতা উন্নয়নে দম্পতিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিষয়ভিত্তিক ওই প্রশিক্ষণে আলোচনা করেন, বিআরডিবি কর্মকর্তা মমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ মাহমুদুল হক, সার্বিক তত্বাবধানে প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক, প্রজেক্ট কর্মকর্তা লাজিনা আক্তার প্রমুখ।