রংপুরে ১০ দফা দাবি আদায়ের লক্ষে রংপুর জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক-শ্রমিক সম্বন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন করেন সকল নেতা-কর্মিরা। বৃহস্পতিবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহবাক আলহাজ¦ মোঃ আব্দুল মান্নান, যুগ্ন আহবায়ক হাজী তোফাজ্জল হোসেন মজমদার, যুগ্ন সদস্য সচিব আব্দুল জব্বার, অর্থ সচিব আহম্মদ আলী, সম্বন্বয়ক হোসেন আহম্মেদ মজুমদার, রংপুর জেলা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাতবার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়রে সহ সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগমী ২৬ সেপ্টেম্বও এর মধ্যে ১০ দফা দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করা হলে সকল ট্রাক, পিকাপ বন্ধকওে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে।