রংপুর জেলার অবহেলিত,সুবিধা বঞ্চিত দুস্থ,দরিদ্র ও সমাজে পিছিয়ে পড়া এবং অসচ্ছল প্রতিবন্ধি নারীদের আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নারীদের স্বাবলম্বী উদ্যোক্তা সৃষ্টিতে সরকার অনুদান প্রদান করছে। এর অংশ হিসেবে রংপুর জেলার নিবন্ধিত ৫৫টি সাধারণ ও ২টি বিশেষসহ ৫৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ২০২০-২১ অর্থ বছরের অনুদানের চেক এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান সমিতির নেতৃবৃন্দের হাতে ১৭ লাখ ৬৫ হার্জা টাকার চেক ও সেলাই মেশিন তুলে দেন। এর আগে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি দেশের ৮টি বিভাগের ১০ জেলার নারী উদ্যোক্তাদের মধ্যে চেকের টাকা বিতরণ করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম,মহাপরিচালক রাম চন্দ্র দাস ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব বক্তব্য রাখেন।