জেলায় গত ২৪ ঘন্টায় ৯৪ ব্যক্তির করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে নয়জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার সাড়ে নয় শতাংশ। গত তিন দিনে জেলায় আক্রান্ত কোন ব্যক্তি মারা যাননি।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিন এবং র্যাপিড এন্টিজেন পরীক্ষার মাধ্যমে মোট ৯৪ ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। করোনা ভাইরাস নমুনা পরীক্ষার ফলাফলে নয়জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। অর্থাৎ জেলায় আক্রান্তের হার ৯.৫৭ শতাংশ।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলায় ৩০ হাজার ২১৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করে আট হাজার ১৯৪ জনের সংক্রমণের ফলাফল পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন সাত হাজার ৩৩৫ জন এবং আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৭০ ব্যক্তি। বর্তমানে মোট আক্রান্ত ৬৮৯ জনের মধ্যে ১৩ ব্যক্তি নাটোর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করছেন এবং ৬৭৬ ব্যক্তি হোম আইসোলেশনে অবস্থান করছেন। গত ২৪ ঘন্টায় জেলার বাসিন্দাদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি