সীতাকুণ্ড রেল ষ্টেশনে সুবর্ণ ট্রেনের ধাক্কায ১ পর্যটকের মৃত্যু ও অপর ২পর্যটক গুরুতর আহত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেক্স ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটক মাহাবুব (২০) সে মুন্সীগঞ্জ জেলার, সিরাজদিখান থানার, ঘাস কামরা মধ্যচর গ্রামের দুলাল মিয়ার পুত্র। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল সকাল ৭টায় সীতাকুণ্ড ষ্টেশনে থামলে পর্যটকেরা ট্রেন থেকে হুড়াহুড়ি করে নামছিল। ঠিক একই সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির সুবর্ণ এক্সপ্রেক্স ষ্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় যাত্রীদের অনেকেই রেল লাইন অতিক্রম করলেও মাহাবুব সহ ১০/১২ জন পর্যটক রেল লাইন অতিক্রম করে ষ্টেশননের দিকে আসতে গিয়ে সুবর্ণ এক্সপ্রেক্স ট্রেনটির সাথে ধাক্কা লেগে ৩জন পর্যটক গুরতর আহত হয়। আহত ৩ জনের মধ্যে ১ জন ঘটনাস্থলে মারা যায় এবং বাকি ২ জন গুরুতর আহত হয়েছে। তিনি আরো জানান, রেলওয়ে পুলিশ নিহত পর্যটকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। তাছাড়া গুরুতর আহত অপর দু’জনকে তাদের সাথে আসা অন্য পর্যটকেরা চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছেন।