নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী ১১ বছরের শিশু কন্যা পাপড়ী।
লালপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুরে বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে পদ্মা নদীর লক্ষীপুর ঘাটে পাপড়ি (১১) ও তার খালাতো বোন রানী (১১) নদীতে গোসল করতে নামে। এ সময় ২জন স্রোতে ভেসে গেলে রানীর মা কোহিনূর বেগম রানীকে উদ্ধার করতে পারলেও এসময় পানিতে ডুবে নিখোঁজ হয় ১১ বছরের শিশু কন্যা পাপড়ি। সে লক্ষীপুর গ্রামের জুলহাস উদ্দিন পাখির কন্যা ও আসিরাতুননূর কিন্ডার গার্ডেন মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল। পাশাপাশি স্থানীয়রা পদ্মা নদীর পানিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। উদ্ধারকারী ডুবুরি দল রাজশাহী থেকে রওনা হয়েছেন।